• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে রোগী বাড়ছে বাড়ানো হয়েছে শয্যা

কিশোরগঞ্জে রোগী বাড়ছে
বাড়ানো হয়েছে শয্যা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ক্রমাগতই করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই সুস্থতার চেয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ফলে প্রতিদিনই চিকিৎসাধীন রোগির সংখ্যাও বেড়েই চলেছে। যে কারণে জেলার একমাত্র কোভিড ডেডিকেটেড হাসপাতাল জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড রোগীদের শয্যা সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শুরুতে এখানে ১০টি আইসিইউ বেড এবং ১০০টি সাধারণ আইসোলেশন বেড স্থাপন করা হয়েছিল। এছাড়া জেলা সদরের জেনারেল হাসপাতালে ২০টি, আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৫ থেকে ১০টি করে আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু এখন প্রতিদিনই সৈয়দ নজরুল হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি থাকছে। এখন ১০টি আইসিইউ বেডই রোগীতে পূর্ণ থাকে। আর মোট রোগীর সংখ্যা হয়ে যাচ্ছে ২ শ’র কাছাকাছি। যে কারণে এখন থেকে সাধারণ করোনা রোগীদের জন্য আরও ১০০টি আইসোলেশন শয্যা বাড়ানো হয়েছে। আর আইসিইউ’র ১০টি বেডের পাশাপাশি এইচডিইউ-তে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) ১০টি বেড প্রস্তুত করা হয়েছে। আইসিইউ আর এইচডিইউ’র মধ্যে পার্থক্য হচ্ছে, আইসিইউ-তে ভেন্টিলেটর আছে, আর এইচডিইউ-তে ভেন্টিলেটর নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *