• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

রূপগঞ্জেও পরীক্ষায় বিপত্তি, নমুনা যাবে ময়মনসিংহে, কিশোরগঞ্জে মৃত্যু ৫, সুস্থ ৭৪, নতুন রোগি ৯

রূপগঞ্জেও পরীক্ষায় বিপত্তি
নমুনা যাবে ময়মনসিংহে
কিশোরগঞ্জে মৃত্যু ৫
সুস্থ ৭৪, নতুন রোগি ৯

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আজ ১৭ জুলাই শনিবার রাত ১১টার দিকে জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ৮০ ও ২৮ বছরের দুই পুরুষসহ উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু হলো মোট ১২১ জনের।
এদিকে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবটি ১০দিন ধরে অকার্যকর থাকায় এতদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে সৈয়দ নজরুল হাসপাতাল বুথে সংগৃহীত নমুনা পরীক্ষা করানো হতো। কিন্তু ওই ল্যাবের স্টাফ সংক্রমিত হয়ে পড়ায় ৪০০ নমুনা পরীক্ষার প্রতিবেদন আজ আসেনি বলে সিভিল সার্জন জানিয়েছেন। তবে আগামীকাল রোববার সকালে প্রতিবেদন পাওয়া যেতে পারে বলে তিনি আশা করছেন। রূপগঞ্জে সমস্যা হবার কারণে আগামীকাল রোববার কিশোরগঞ্জ থেকে ৩০০ নমুনা ময়মনসিংহে পাঠানো হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন। সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজের ল্যাবটি চালু হতে আরও কয়েকদিন লেগে যেতে পারে বলে জানা গেছে।
তবে আজ জেলায় সুস্থ হয়েছেন ৭৪ জন। এদের মধ্যে সদরে ৬৪ ও বাজিতপুরে ১০ জন। এছাড়া আজ ১১৬টি নমুনার পরীক্ষায় ভৈরব ও মিঠামইনে ৩ জন করে, করিমগঞ্জে ২ জন আর বাজিতপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ১ হাজার ৪১৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *