• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে ৭৪০ পিস ইয়াবাসহ এক নারী আটক

ভৈরবে ৭৪০ পিস
ইয়াবাসহ এক
নারী আটক

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৪০ পিস ইয়াবাসহ মোছা. নিয়াশা মনি (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ১৪ জুলাই বুধবার দুপুরে ভৈরবের দুর্জয় মোড় এলাকার ফুলকলি দোকানের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। ইয়াবাসহ আটক হওয়া মোছা. নিয়াশা মনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ফেকামারা গ্রামের মো. রমিজ উদ্দিনের মেয়ে।
র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা ১৪ জুলাই বুধবার দুপুর ২টার দিকে ভৈরবের দুর্জয় মোড় এলাকার ফুলকলি দোকানের সামনে অভিযান চালায়। এ সময় ৭৪০ পিস ইয়াবাসহ মোছা. নিয়াশা মনিকে আটক করা হয়।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *