• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে করোনাসহ উপসর্গ নিয়ে মৃত্যু ৩, আক্রান্ত ৭৫ সুস্থ ৭৯

 কিশোরগঞ্জে করোনাসহ
উপসর্গ নিয়ে মৃত্যু ৩
আক্রান্ত ৭৫ সুস্থ ৭৯

# নিজস্ব প্রতিবেদক :-

কটিয়াদীর ৭৫ বছরের একজন পুরুষ রোগি করোনা পজিটিভ নিয়ে গতকাল মঙ্গলবার ১৩ জুলাই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। আজ ১৪ জুলাই বুধবার ৪৪৬টি নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭৫ জন। এদের মধ্যে আছেন সদরে ৪৪ জন, বাজিতপুরে ১০ জন, পাকুন্দিয়ায় ৭ জন, কুলিয়ারচরে ৫ জন, তাড়াইলে ৩ জন, কটিয়াদীতে ২ জন, আর করিমগঞ্জ, ভৈরব, নিকলী ও মিঠাইনে একজন করে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত একজনের এবং পুরনো রোগিদের ১৩টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে মোট ৩৫৭টি নমুনা। অন্যদিকে জেলায় সুস্থ হয়েছেন ৭৯ জন। এরা হলেন সদরে ৪৪ জন, বাজিতপুরে ১০ জন, পাকুন্দিয়ায় ৭ জন, কুলিয়ারচরে ৫ জন, তাড়াইলে ৩ জন, কটিয়াদীতে ২ জন, আর করিমগঞ্জ, ভৈরব, নিকলী ও মিঠামইনে একজন করে। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ১ হাজার ৩৭৮ জন। এদের মধ্যে সৈয়দ নজরুল হাসপাতালে আইসিইউ বেডে ১০ জনসহ মোট ১৮১ জন ভর্তি আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *