• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে মৃত্যু ৪, নতুন শনাক্ত ১২৭, সুস্থ হলেন ৩১ জন

কিশোরগঞ্জে মৃত্যু ৪
নতুন শনাক্ত ১২৭
সুস্থ হলেন ৩১ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে আজ ৭ জুলাই বুধবার ১২৭ জন আক্রান্ত ও নতুন ৪ জনের মৃত্যুর খবর জানা গেছে। সুস্থ হয়েছেন ৩১ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবু রহমান জানিয়েছেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সদরের ৬৫ বছরের ও হোসেনপুরের ৫৫ বছরের দুই পুরুষ রোগির মৃত্যু হয়েছে। অন্যদিকে করিমগঞ্জের ৮৫ ও ৬৮ বছরের দুই পুরুষ রোগি মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট ১০২ জনের মৃত্যু হলো। তবে করোনা উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ১০৯টি, পুরনো রোগিদের ১৮টি এবং অন্য জেলায় আক্রান্ত ২ জনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৫৯টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষায় এ জেলায় আক্রান্ত ৫ জনের আর অন্য জেলায় আক্রান্ত ৩ জনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৫৭টি নমুনা। অন্যদিকে করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া, বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৮টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় নতুন ১৩টি ও পুরনো রোগির একটি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৪৪টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ৫২ জন, ভৈরবে ২৩ জন, কটিয়াদীতে ১২ জন, পাকুন্দিয়ায় ১১ জন, তাড়াইলে ৮ জন, হোসেনপুরে ৭ জন, করিমগঞ্জে ৬ জন, বাজিতপুরে ৫ জন, নিকলীতে ২ জন এবং ইটনায় একজন। সুস্থ হয়েছেন সদরে ২০ জন, কুলিয়ারচরে ৬ জন, আর করিমগঞ্জে ৫ জন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৪১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *