• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে হাজার ছাড়ালো নতুন করোনা রোগি ১০৭ সদরেই ৯২, সুস্থ ৪০

কিশোরগঞ্জে হাজার ছাড়ালো
নতুন করোনা রোগি ১০৭
সদরেই ৯২, সুস্থ ৪০

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে আজ ৪ জুলাই রোববার চিকিৎসাধীন রোগির সংখ্যা হাজার ছাড়ালো। নতুন ১০৭ জনের করোনা শনাক্ত। এর মধ্যে সদরেই ৯২ জন। সুস্থ হয়েছেন ৪০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ১০১টি, পুরনো রোগিদের ২৫টি এবং অন্য জেলায় আক্রান্ত হওয়া একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৬১টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষায় এ জেলায় আক্রান্ত হওয়া ৪ জনের এবং অন্য জেলায় আক্রান্ত হওয়া একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮০টি নমুনা। এছাড়া করিমগঞ্জ, পাকুন্দিয়া ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ২টি পজিটিভ আর ২৭টি নেগেটিভ হয়েছে। আজ আক্রান্তদের মধ্যে সদরে ৯২ জন, করিমগঞ্জে ৬ জন, কটিয়াদী ও ভৈরবে ৩ জন করে, হোসেনপুরে ২ জন, আর নিকলীতে একজন। সুস্থ হয়েছেন সদরে ১৩ জন, কটিয়াদীতে ৭ জন, পাকুন্দিয়ায় ৫ জন, ভৈরবে ৪ জন, হোসেনপুর ও কুলিয়ারচরে ৩ জন করে, নিকলী ও বাজিতপুরে ২ জন করে, আর তাড়াইলে একজন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন এক হাজার ২৪ জন। আর সন্দেহজনক একজনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *