• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে প্রথমবার একদিনে পজিটিভ শতকে মৃত্যু ১, সুস্থ ৩৮ জন

কিশোরগঞ্জে প্রথমবার
একদিনে পজিটিভ শতকে
মৃত্যু ১, সুস্থ ৩৮ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে প্রথমবারের মতো একদিনে করোনা পজিটিভ শতক স্পর্শ করলো। আজ ৩ জুলাই শনিবার জেলায় মোট ১১২ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সদরেই ৫৮ জন। মারা গেছেন সদরে একজন। আর সুস্থ হয়েছেন ৩৮ জন, যাদের সবাই সদরের। আজ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুর ১টায় শহরের শিক্ষকপল্লীর গোলাম মাহবুব (৭০) নামে এক রোগি মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ৯১ জনের মৃত্যু হলো। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ১০৪টি আর পুরনো রোগিদের ১২টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭২টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৭টি নমুনা পরীক্ষায় এ জেলায় আক্রান্ত ৮ জনের আর অন্য জেলায় আক্রান্ত ৩ জনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭৬টি নমুনা। অন্যদিকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ২টি নমুনাই নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৫৮ জন, ভৈরবে ১৪ জন, কটিয়াদীতে ১৩ জন, পাকুন্দিয়ায় ১১ জন, হোসেনপুর ও করিমগঞ্জে ৫ জন করে, তাড়াইলে ২ জন, আর কুলিয়ারচর, বাজিতপুর, ইটনা ও মিঠাইনে একজন করে। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ৯৫৭ জন। এর মধ্যে সদরেই সর্বোচ্চ ৬৩৩ জন, আর দ্বিতীয় সর্বোচ্চ ভৈরবে ৮৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *