• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে মৃত্যু এক, নতুন করোনা রোগি ৯৫, সদরেই ৬৩ জন, সুস্থ ৩২ জন

কিশোরগঞ্জে মৃত্যু এক
নতুন করোনা রোগি ৯৫
সদরেই ৬৩ জন
সুস্থ ৩২ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু হলো। নতুন শনাক্ত হয়েছে ৯৫ জন। এর মধ্যে সদরেই ৬৩ জন। তবে সুস্থ হয়েছেন ৩২ জন। গতকাল ১ জুলাই বৃহস্পতিবার রাত ৩টায় সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করিমগঞ্জের গুজাদিয়ার রামনগর গ্রামের বাসিন্দা গুজাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া (৬৩) মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট ৯০ জনের মৃত্যু হলো।
এছাড়াও সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২ জুলাই শুক্রবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ৮৫টি আর পুরনো রোগিদের ৯টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৯৪টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষায় এ জেলায় আক্রান্ত ৪ জনের আর অন্য জেলায় আক্রান্ত ২ জনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮৫টি নমুনা। এছাড়া সদরের জেনারেল হাসপাতাল এবং কুলিয়ারচর, ভৈরব ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৬টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৬টি পজিটিভ ও ৪০টি নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৬৩ জন, ভৈরবে ৯ জন, কুলিয়ারচর ও বাজিতপুরে ৫ জন করে, করিমগঞ্জ, তাড়াইল ও পাকুন্দিয়ায় ৩ জন করে, ইটনায় ২ জন এবং মিঠামইন ও নিকলীতে একজন করে। মিঠামইন দীর্ঘদিন করোনামুক্ত থাকার পর আজ একজন শনাক্ত হলো। আজ সুস্থ হয়েছেন সদরে ২১ জন, তাড়াইল ও পাকুন্দিয়ায় ৪ জন করে, আর বাজিতপুরে ৩ জন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন রোগির সংখ্যা উঠেছে ৮৮৪ জনে। গতকাল ছিল ৮২২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *