• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন |
  • English Version

রোগি ৮০০ ছাড়ালো, কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৯৬ মৃত্যু আরও এক

রোগি ৮০০ ছাড়ালো
কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ৯৬
মৃত্যু আরও এক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে করোনার তাণ্ডব ক্রমশ বেড়েই চলেছে। আজ ১ জুলাই বৃহস্পতিবার জেলায় চিকিৎসাধীন করোনা রোগির সংখ্যা দাঁড়িয়েছে ৮২২ জনে। আজ জেলায় নতুন ৯৬ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সদরেই ৫৪ জন। আজ সুস্থ হওয়া ৩৫ জনই সদরের। মারা গেছেন বাজিতপুরের জ্ঞানপুরের আবেদ আলী (৫২) নামে একজন। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল বুধবার সকাল ১১টার দিকে মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ৮৯ জনের করোনায় মৃত্যু হলো।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ৯১টি, পুরনো রোগিদের ১৬টি এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা ৩ জনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭৮টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ আর ৮৭টি নেগেটিভ হয়েছে। এছাড়া জেলা সদরের জেনারেল হাসপাতাল এবং পাকুন্দিয়া, কুলিয়ারচর ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৩টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৪টি পজিটিভ আর ৩৯টি নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৫৪ জন, ভৈরবে ১৭ জন, করিমগঞ্জে ৭ জন, কটিয়াদী ও কুলিয়ারচরে ৫ জন করে, তাড়াইলে ৩ জন, হোসেনপুর ও বাজিতপুরে ২ জন করে, আর পাকুন্দিয়ায় একজন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ৮২২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *