• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৯২, সদরেই ৬৫ জন, মারা গেছেন একজন

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ৯২
সদরেই ৬৫ জন
মারা গেছেন একজন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে আজ ৩০ জুন বুধবার নতুন ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। সদরেই ৬৫ জন। মারাও গেছেন একজন। আজ বিকাল ৪টায় সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাপাতালে পাকুন্দিয়ার সিরাজুল ইসলাম (৭৮) নামে এক করোনা রোগি মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ৮৮ জনের করোনায় মৃত্যু হলো। তবে আজ সুস্থ হয়েছেন ৩৭ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ৮২টি এবং পুরনো রোগিদের ১০টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৯৬টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৬০টি নমুনা পরীক্ষায় ২টি পজিটিভ আর ৫৮টি নেগেটিভ হয়েছে। অন্যদিকে জেলা সদরের জেনারেল হাসপাতাল এবং করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৩টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় নতুন ৮টি ও পুরনো রোগির একটি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩৪টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৬৫ জন, কটিয়াদীতে ১১ জন, তাড়াইলে ৫ জন, পাকুন্দিয়ায় ৪ জন, ভৈরবে ৩ জন, বাজিতপুরে ২ জন, আর হোসেনপুর ও নিকলীতে একজন করে। সুস্থ হয়েছেন সদরে ২৪ জন, করিমগঞ্জে ৭ জন, হোসেনপুর, ভৈরব ও বাজিতপুরে ২ জন করে। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ৭৬২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *