• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ওষুধ ব্যবসায়ী হত্যার বিচার দাবি করে ড্রাগিস্টদের মানববন্ধন

কিশোরগঞ্জে ওষুধ ব্যবসায়ী
হত্যার বিচার দাবি করে
ড্রাগিস্টদের মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

ওষুধ ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা শহরে মানববন্ধন হয়েছে। আজ ৩০ জুন বুধবার কিশোরগঞ্জ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সোসাইটি শহরের কালিবাড়ি সড়কে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সভাপতি মো. নূরুল ইসলাম লিটন, সদর উপজেলা শাখার সভাপতি মো. হারুন-অর-রশিদ কাজল, সাধারণ সম্পাদক সেলিম মাহবুব, সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুল্লাহ, বিপ্লব কুমার সরকার প্রমুখ। শহরের গাইটাল ফার্মের মোড় এলাকার ওষুধ ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়াকে গত ২৫ জুন রাতে তারই প্রাক্তন কর্মচারী এনামুল পাওনা টাকা দেয়ার কথা বলে ফোনে ডেকে নিয়ে সহযোগী সুমনকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় জিয়া পরদিন রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী আছমা আক্তার বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ এনামুল (২৪) ও সুমনকে (২৭) গ্রেফতার করে। এরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *