• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া থেকে ৭৯ বোতল স্কাফসহ ৩ মাদক ব্যবসায়ী ভৈরব র‌্যাবের হাতে আটক

ব্রাহ্মণবাড়িয়া থেকে
৭৯ বোতল স্কাফসহ
৩ মাদক ব্যবসায়ী ভৈরব
র‌্যাবের হাতে আটক

# মো. রিয়াদ হোসেন :-

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে পৃথক অভিযান চালিয়ে ৭৯ বোতল স্কাফসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাণীখার এলাকার মৃত খুরশিদ মিয়ার ছেলে মো. কবির (২০), একই উপজেলার আজমপুর এলাকার মো. হারিজ মিয়ার ছেলে মো. মোস্তাকিম মিয়া (১৯) ও মো. সাচ্ছু মিয়ার ছেলে মো. আশরাফুল মিয়া (১৯)।
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৯ জুন মঙ্গলবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন গোলচত্ত্বর সংলগ্ন যাত্রী ছাউনীর সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. কবিরকে ২৯ বোতল স্কাফসহ আটক করা হয়। এদিকে সকাল ১০টার দিকে একইস্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. মোস্তাকিম মিয়া ও মো. আশরাফুল মিয়াকে ৫০ বোতল স্কাফসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *