• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৭৮, সদরে ৫০ ভৈরবে ১৬

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ৭৮
সদরে ৫০ ভৈরবে ১৬

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নতুন ৭৮ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সদরে ৫০ জন আর ভৈরবে ১৬ জন। সুস্থ হয়েছেন ৩০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২৮ জুন সোমবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ৭২টি আর পুরনো রোগিদের ৭টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১০৯টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষায় এ জেলায় আক্রান্ত ৩ জনের আর অন্য জেলায় আক্রান্ত ২ জনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮০টি নমুনা। অন্যদিকে করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৩টি পজিটিভ আর ২৫টি নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৫০ জন, ভৈরবে ১৬ জন, কুলিয়ারচর ও বাজিতপুরে ৪ জন করে, তাড়াইলে ৩ জন. আর পাকুন্দিয়ায় একজন। সুস্থ হয়েছেন সদরে ১৩ জন, পাকুন্দিয়ায় ৫ জন, কটিয়াদী ও কুলিয়ারচরে ৪ জন করে, ভৈরবে ৩ জন, আর তাড়াইলে একজন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ৬৫২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *