• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৫৭ সদরেই ৩১ জন, সুস্থ হলেন ৩৬ জন

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ৫৭
সদরেই ৩১ জন
সুস্থ হলেন ৩৬ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নতুন ৫৭ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে সদরেই ৩১ জন। আর সুস্থ হয়েছেন ৩৬ জন, যার ৩০ জনই সদরের। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২৬ জুন সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ৪৮টি আর পুরনো রোগিদের ১৪টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩২টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষায় জেলায় আক্রান্ত একজনের আর অন্য জেলায় আক্রান্ত ২ জনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৬১টি নমুনা। অন্যদিকে তাড়াইল, পাকুন্দিয়া, কুলিয়ারচ ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৮টি পজিটিভ আর ১১টি নেগেটিভ হয়েছে। নতুন আক্রন্তদের মধ্যে সদরে ৩১ জন, কটিয়াদীতে ১৪ জন, কুলিয়ারচরে ৫ জন, করিমগঞ্জে ৩ জন, ইটনায় ২ জন, আর তাড়াইল ও পাকুন্দিয়ায় একজন করে। সুস্থ হয়েছেন সদরে ৩০ জন, তাড়াইলে ৩ জন, আর পাকুন্দিয়া, কটিয়াদী এবং বাজিতপুরে একজন করে। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৫৬১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *