• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে সর্বোচ্চ ১১০ জনের করোনা সদরেই ৮৯ জন, সুস্থ হলেন ২২ জন

কিশোরগঞ্জে সর্বোচ্চ
১১০ জনের করোনা
সদরেই ৮৯ জন
সুস্থ হলেন ২২ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ২৫ জুন শুক্রবার এযাবতকালের সর্বোচ্চ ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। গতবছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে একদিনে এত রোগি কখনও শনাক্ত হয়নি। এদের মধ্যে সদরেই ৮৯ জন। আর সুস্থ হয়েছেন ২২ জন। এরা সবাই সদরের। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ১০৭টি আর পুরনো রোগিদের ১৯টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৬২টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৪টি নমুনা পীক্ষায় জেলায় আক্রান্ত একজন আর অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮২টি নমুনা। এছাড়া জেলা সদরের জেনারেল হাসপাতাল এবং হোসেনপুর ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৭টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ২টি পজিটিভ আর ৪৫টি নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৮৯ জন, ভৈরবে ১৭ জন, কুলিয়ারচরে ৩ জন আর বাজিতপুরে একজন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ৫৪০ জন। এদের মধ্যে সদরেই ৪০৫ জন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রোগি ভৈরবে ২৭ জন আর তৃতীয় সর্বোচ্চ রোগি পাকুন্দিয়ায় ২৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *