• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে ৪শ’ অতিক্রম নতুন করোনা রোগি ৪৭ সদরেই ৩৪ জন, সুস্থ হলেন ২০ জন

কিশোরগঞ্জে ৪শ’ অতিক্রম
নতুন করোনা রোগি ৪৭
সদরেই ৩৪ জন
সুস্থ হলেন ২০ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে আজ ২৩ জুন বুধবার নতুন ৪৭ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ২০ জন। এর ফলে আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন রোগির সংখ্যা ৪শ’ ছাড়ালো। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৬১টি নমুনা পরীক্ষায় নতুন ৪৪টি এবং পুরনো রোগিদের ১৫টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১০২টি নমুনা। জহুরুল ইসলাম মেজিক্যাল কলেজ ল্যাবের পরীক্ষায় ৬১টি নমুনাই পজিটিভ হয়েছে। অন্যদিকে জেলা শহরের জেনারেল হাসপাতাল এবং পাকুন্দিয়া, ভৈরব ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৭টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় নতুন ৩টি ও পুরনো রোগিদের ২টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১০২টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩৪ জন, পাকুন্দিয়া ও ইটনায় ৩ জন করে, তাড়াইল, কটিয়াদী ও ভৈরবে ২ জন করে, আর হোসেনপুরে একজন। সুস্থ হয়েছেন সদরে ১৭ জন আর কুলিয়ারচরে ৩ জন। আজ জেলায় করোনায় সর্বশেষ চিকিৎসাধীন আছেন ৪১৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *