• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে নতুন ৫৪ জনের করোনা শনাক্ত সদরেই ৩৬, সুস্থ ২০

কিশোরগঞ্জে নতুন ৫৪
জনের করোনা শনাক্ত
সদরেই ৩৬, সুস্থ ২০

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে আজ ২২ জুন মঙ্গলবার নতুন ৫৪ জনের করোনা ধরা পড়েছে। সদরেই ৩৬ জন। আজ সুস্থ হয়েছেন ২০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৭২টি নমুনা পরীক্ষায় নতুন ৫৪টি আর পুরনো রোগিদের ১৬টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১০২টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবের পরীক্ষায় ৭৫টি নমুনাই নেগেটিভ হয়েছে। অন্যদিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১০টি নমুনাই নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩৬ জন, কটিয়াদীতে ৬ জন, বাজিতপুরে ৩ জন, হোসেনপুর, করিমগঞ্জ, কুলিয়ারচর ও নিকলীতে ২ জন করে, আর তাড়াইলে একজন। আজ সুস্থ হয়েছেন সদরে ১৬ জন, পাকুন্দিয়া ২ জন, আর তাড়াইল ও নিকলীতে একজন করে। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ৩৮৮ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *