• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে ১২৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ভৈরবে ১২৫ বোতল ফেনসিডিলসহ
মাদক ব্যবসায়ী আটক

# মিলাদ হোসেন অপু :-

অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে ভৈরবে ১২৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। এসময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর পাশে নাটাল মোড় এলাকায় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর এলাকার মোমেন মিয়ার ছেলে রুবেল (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক পাচারের উদ্দেশ্যে একটি মাদক চক্র সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে এলপি গ্যাস সিলিন্ডারের ভিতরে ভরে নীল রংয়ের পিকআপ ভ্যান দিয়ে নিয়ে যাচ্ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে ভৈরব সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু ও ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন এর দিক নির্দেশনায় ভৈরব থানার এসআই মো. মতিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল মোড় এলাকা থেকে চেক পোস্ট বসিয়ে পিকআপটি ভ্যানটি আটক করে। এ সময় গাড়িতে রাখা অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে গাড়িটিও জব্দ করা হয়।
এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে আসছে। ধৃত আসামির বিরুদ্ধে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *