• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে, কিশোরগঞ্জে মহিলা পরিষদের নারী নির্যাতন বিরোধী সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে বক্তব্য রাখছেন জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক। -পূর্বকণ্ঠ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে

কিশোরগঞ্জে মহিলা পরিষদের নারী
নির্যাতন বিরোধী সংবাদ সম্মেলন

# নিজস্ব প্রতিবেদক :-

মহিলা পরিষদ কিশোরগঞ্জে ধর্ষণ ও সকল প্রকার যৌন সহিংসতাসহ নারী নির্যাতন প্রতিরোধ ও ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। আজ ২৫ নভেম্বর সকালে সংগঠনের জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, আইন সম্পাদক অ্যাডভোকেট হামিদা বেগম, সহ-সম্পাদক বিলকিস বেগম, আন্দোলন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, অ্যাডভোকেট শংকরী সাহা প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, সাম্প্রতিককালে ধর্ষণসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা ভয়াবহরূপে বৃদ্ধি পেয়ে চলেছে। কিশোরগঞ্জের করিমগঞ্জে কাদিরজঙ্গল এলাকায় ঘরে সিঁধ কেটে শিশু ও হাওরে নৌকায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, সদর উপজেলার বিন্নাটি এলাকায় ৬ বছরের শিশু ও ১৬ বছরের কিশোরি ধর্ষণ, হোসেনপুরে দুই শিশু ও এক কিশোরী ধর্ষণ, শ্বাশুড়িকে ধর্ষণ, পাকুন্দিয়ায় দেবর কর্তৃক প্রবাসীর স্ত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়া, কালিয়াচাপড়া চিনিকল স্কুলের শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষণ, এগারসিন্দুর এলাকায় স্কুলছাত্রী ধর্ষণ, কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় গৃহবধূর আত্মহত্যা, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দৃশ্য প্রচার, ঢাকার সাভারে ভাইয়ের কাছ থেকে বোনকে ছিনিয়ে নিয়ে হত্যা, বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ, মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষণ, রাজশাহীর তানোরে আদিবাসীকে গীর্জায় আটকে রেখে যাজকের ধর্ষণ, মুন্সিগঞ্জে ৭২ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, রংপুরে আদিবাসী তরুণী হত্যা, খুলনায় ভাগ্নিকে ধর্ষণ, চট্টগ্রামে গণধর্ষণসহ দেশে বহুমাত্রিক সহিংসতার ভয়াবহ নজির স্থাপিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, গত সেপ্টেম্বর মাসেই ১০৯ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। তবে সাম্প্রতিককালে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে তরুণ সমাজসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ যুক্ত হচ্ছেন, যাকে মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা স্বাগত জানিয়েছে। সম্প্রতি ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়েছে মৃত্যুদণ্ড। মহিলা পরিষদও দীর্ঘদিন ধরে সর্বোচ্চ শাস্তি বিধানের দাবি জানিয়ে আসছিল।
সংবাদ সম্মেলনে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। ধর্ষণে অভিযুক্তদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি কার্যকরের দাবি জানানো হয়েছে। অপরাধীদের রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় প্রশ্রয়দাতাদের জবাবদিহিতা, প্রয়োজনে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজ এলাকায় সংঘটিত অপরাধের জন্য জবাবদিহি করতে হবে বলে দাবি জানানো হয়েছে। ধর্ষণের শিকার নারীদের ক্ষতিপূরণে রাষ্ট্রকে তহবিল গঠনের দাবি জানানো হয়েছে। রাষ্ট্রকে নির্যাতিত নারীর পরিবারের সুরক্ষার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। দেশে আইনের শাসন পতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগের স্বাধীনতা আরো সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাঠ্যসূচিতে নারীর মানবাধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *