• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে ধর্ষণসহ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ভৈরবে ধর্ষণসহ নারী ও শিশুর প্রতি
সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে ধর্ষণসহ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ওই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস ও সংস্থার কয়েকশ নারী অংশ গ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, ধর্ষণসহ নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে পরিবার ও সমাজের লোকদের সচেতন হতে হবে। প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে হবে। সবার আগে প্রয়োজন নারীদের নিজের পায়ে দাঁড়ানো অর্থাৎ আত্মকর্মশীল হয়ে পরিবার ও সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করা।
মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসনিম বলেন, নারী নির্যাতন প্রতিরোধে আমরা মাঠ পর্যায়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি। এছাড়াও নারীদের আত্মকর্মসংস্থান তৈরিতে নানা ধরণের প্রশিক্ষণ কর্মসূচি চলমান আছে।
সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মেনজিস, সমাজ সেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপা, একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম প্রমুখ ওই কর্মসূচিতে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *