• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ভৈরবে ফেনসিডিলসহ
মাদক ব্যবসায়ী আটক

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ৪৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নাটাল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার কালাচরা গ্রামের আলী আহাম্মদের ছেলে জসিম মিয়া (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার উদ্দেশ্যে একটি মাদক চক্র সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিয়ে যাচ্ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে ভৈরব সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু ও ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন এর দিক নির্দেশনায় ভৈরব থানার এসআই মো. মতিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল মোড় এলাকায় চেক পোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। ধৃত আসামি জসিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *