• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

মাদক আত্মসাতের অভিযোগে ভৈরব থানার এসআই ক্লোজড

মাদক আত্মসাতের অভিযোগে
ভৈরব থানার এসআই ক্লোজড

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে মাদক আত্মসাতের চেষ্টার অভিযোগে এসআই হানিফ সরকারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। ২৪ নভেম্বর রাতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ (পিপিএম/বার) তাকে ক্লোজড করেন। ক্লোজড হওয়া বিষয়টি নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন। এসআই হানিফ সরকারকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কে ভৈরব শহরের নাটাল মোড় এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে সেখান থেকে মালিকবিহীন একটি গাঁজার ব্যাগ উদ্ধার করেন এসআই হানিফ সরকার। কিন্তু বিষয়টি গোপন রাখেন তিনি। গোপন সূত্রে পুলিশ সুপার এ খবর জানতে পেরে তৎক্ষণাৎ ভৈরব থানার ওসিকে ঘটনাটি অবহিত করেলে খবর পেয়ে ওসি ঘটনাস্থলে গিয়ে মাদক উদ্ধারের সত্যতা পান। ওই দিনই এসআই দেড় কেজি গাঁজা জব্দ দেখিয়ে থানায় একটি জিডি করেন। যদিও এ বিষয়ে বিভিন্ন সূত্রে পুলিশ সুপার জানতে পারেন উদ্ধারকৃত গাঁজা আত্মসাৎ করা উদ্দেশ্য ছিল তার। এ কারণে তাকে মঙ্গলবার রাতে ক্লোজড করার নির্দেশ দেন তিনি।
পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, পুলিশ অপরাধ করলে কোন ভাবেই ছাড় দেয়া হবে না। তাকে প্রাথমিকভাবে ক্লোজড করা হয়েছে। ঘটনা তদন্তের পর অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে অফিসিয়াল শাস্তি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *