• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কাদাকনাথে নতুন স্বপ্ন বুনছেন ভৈরবের খামারিরা

কাদাকনাথে নতুন স্বপ্ন
বুনছেন ভৈরবের খামারিরা

# মোস্তাফিজ আমিন :-

মধ্যভারতের ঔষধি ও পুষ্টি গুণসম্পন্ন মুরগি কাদাকনাথে নতুন স্বপ্ন বুনছেন কিশোরগঞ্জের ভৈরবের খামারিরা। এরইমধ্যে কারো কারো স্বপ্ন সফলতায় রূপ নিয়েছে। তেমনই একজন শহরের চণ্ডিবের এলাকার খামারি কবির মিয়া। তিনি এখন কাদাকনাথ মুরগির সফল খামারি হিসেবে নতুনদের কাছে আদর্শ ও অনুপ্রেরণা হিসেবে আবির্ভূত হয়েছেন। সহযোগিতার উদার হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার অন্যান্য নতুন উদ্যোক্তাদের দিকে।
কাদাকনাথ মুরগি দেখতে কালো। এর মাংসও কালো। ডিম দেশী মুরগির মতোই দেখতে সাদা। তবে মাংস এবং ডিমের স্বাদ ও পুষ্টি দেশীজাতের মুরগির চেয়ে বেশী। অন্যদিকে এই মুরগির মাংস এবং ডিম ঔষুধি গুণসম্পন্ন। এইসব তথ্য জানিয়েছেন প্রাণিসম্পদ বিভাগসহ সংশ্লিষ্ট খামারিরা।
সংশ্লিষ্টরা আরও জানান, কাদাকনাথের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এই জাতের মুরগির খাবার খরচ খুবই কম। কেনা খাবারের পাশাপাশি এদের খাদ্য তালিকার অন্যতম হলো সবুজ ঘাস, লতা-পাতা। রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য সব মুরগির চেয়ে বহুগুনে বেশি। পালন করা যায় দেশী মুরগির মতোই।
এদের জন্য লেয়ার বা ব্রয়লার মুরগির মতো আলাদাভাবে ঘর বা শেড তৈরি করতে হয় না। বৃষ্টি থেকে রক্ষায় মাথার উপরে কিছু একটা থাকলেই হলো। ফলে এই মুরগির খামার করতে খরচ হয় খুবই কম।
খামারি কবির মিয়া জানান, তিনি ১৯৯৮ সাল অর্থাৎ প্রায় ২২ বছর ধরে পোল্ট্রি খামারের সাথে জড়িত। এই দীর্ঘ্য সময়ে তিনি ব্রয়লার, লেয়ার ও সোনালী মুরগির খামার করেছেন। বর্তমানেও তাঁর ব্রয়লার ও লেয়ার মুরগির খামার রয়েছে। তবে কাদাকনাথের মতো সাফল্য তিনি আর কোথাও পাননি।তিনি জানান, ২০১৭ সালে প্রথম তিনি কাদাকনাথ মুরগির বিষয়ে জানতে পারেন একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্য অনুষ্ঠান থেকে। সেই বছরই তিনি স্বল্প পরিসরে এই মুরগির খামার গড়ে তুলেন। যা বর্তমানে এক হাজারেরও বেশী মুরগির খামারে রূপান্তরিত হয়েছে। বর্তমানে তিনি তার খামারে উৎপাদিত ডিম, বাচ্চা এবং মুরগি খুচরা ও পাইকারিভাবে বিক্রি করছেন।
তিনি আরও জানান, তার এই ভিন্নজাতের মুরগির খামার দেখতে আশে পাশের এলাকার লোকজন প্রতিদিনই ভিড় করেন। আর দেখতে আসা অনেকেই ৫/১০টি করে মুরগি কিনে নিজেরা খামার গড়ে তুলছেন। তিনি তাদেরকে নানাভাবে পরামর্শসহ সহযোগিতা করে যাচ্ছেন।
এই মুরগির খামারে ২০ থেকে ২৫ হাজার টাকা বিনিয়োগ করে মাসে ১৫/২০ হাজার এবং লাখ টাকা বিনিয়োগে মাসে ৫০ হাজার টাকার মতো মুনাফা করা যাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
তার অভিমত, এ শিল্পে যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এর প্রসার আরো ব্যাপকভাবে বাড়বে এবং লেয়ার, ব্রয়লার ও সোনালীর মতো কম দামে এই পুষ্টিকর মাংসের মুরগিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যাবে।
এদিকে স্থানীয় লোকজন জানান, তারা এখন কবির মিয়ার খামার থেকে নিয়মিত ডিম আর মুরগি কিনে নিচ্ছেন খাবারের জন্য। এই মুরগির মাংস আর ডিম সুস্বাদু এবং পুষ্টিকর হওয়ায় পরিবারের লোকজনের মাঝে আগ্রহ বাড়ছে।
অপরদিকে নতুন উদ্যোক্তারা জানালেন, তারা কবির মিয়ার খামারের সফলতা দেখে উৎসাহিত হয়ে খামার গড়ে তুলছেন। অনেকেই আবার ইতোমধ্যে সফলও হয়েছেন।
ভৈরবে বেশ কিছু উদ্যোক্তা কাদাকনাথ মুরগি লালন পালনে আগ্রহী হয়ে উঠেছে জানিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান জানান, তিনি ইতোমধ্যে কাদাকনাথ মুরগির খামারগুলি পরিদর্শন করেছেন। দেশীজাতের মুরগির মতোই এই মুরগিও দেশের আবহাওয়ার জন্য উপযোগী। এ ছাড়াও দেশের যেকোনো জাতের মুরগি থেকে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী। খাদ্য খরচ কম। তবে পুষ্টি ও ভিটামিন বেশী। তিনি আরও জানান, তার অফিস কাদাকনাথ মুরগির খামারিদের টেকনিক্যাল সহযোগিতাসহ সব রকমের সহায়তা করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *