• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে কৃষক লীগের শোভাযাত্রা

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে
কৃষক লীগের শোভাযাত্রা

# নিজস্ব প্রতিবেদক :-

সরকারী ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষক লীগ নেতাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে কিশোরগঞ্জ শহরে জেলা কৃষক লীগ শোভাযাত্রা করেছে। আজ ২৪ নভেম্বর দুপুরে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সমাবেশ করে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সমাবেশে বক্তৃতা করেন এবং শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা হায়দার চামেলী, সম্পাদক মণ্ডলির সদস্য বোরহান উদ্দিন, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি কামাল পাশা, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *