• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে মেয়র পদপ্রার্থী আতিক আহমেদ সৌরভের ছাত্রলীগের সাথে মতবিনিময় সভা

ভৈরবে মেয়র পদপ্রার্থী আতিক আহমেদ
সৌরভের ছাত্রলীগের সাথে মতবিনিময় সভা

# মিলাদ হোসেন অপু :-

আসন্ন ভৈরব পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর রোববার সন্ধ্যায় শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এমবিশন পাবলিক স্কুলে ভৈরব উপজেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ, বিভিন্ন কলেজ শাখার ছাত্রলীগের সকল ইউনিটের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভৈরব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আলমগীর আলম, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোশাররফ হোসেন মুসা, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সাবেক সদস্য আল আতিক পায়েল, সহ-সভাপতি ফজল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন, এমদাদুল হক সোহাগ, সোহাস, আইন বিষয়ক সম্পাদক কাজী রুবেল, ধর্ম বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান শরীফ, বন ও পরিবেশ সম্পাদক দিদার উদ্দিন সরকার, প্রচার সম্পাদক শরিফ আহমেদ, সহ-প্রচার সম্পাদক সোহেল বিল্লাহ, নির্বাহী সদস্য পার্কি হোসেন দানিস, ছাত্রলীগ নেতা সুমন, আহসান উল্লাহ প্রমুখ।সভায় উপস্থিত নেতাকর্মীর উদ্দেশে বক্তব্য দেয়ার সময় পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমদ সৌরভ নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়ন চাওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, বিগত দিনে ভৈরব আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনতে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করে নৌকা মার্কার প্রার্থীকে পাশ করাতে নিরলস পরিশ্রম করেছি। আজ সমাজের উন্নয়নের অবকাঠামো পরিবর্তন এনে নতুন প্রজন্মকে একটি সুন্দর ভৈরব উপহার দিতে নৌকা মার্কা মনোনয়ন প্রত্যাশী হয়েছি।
ভৈরবে আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনকে অতীতের যেকোনো সময়ের চেয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রেখেছি। দলীয় মনোনয়নে পৌর মেয়র নির্বাচিত হলে ভৈরববাসীকে একটি আধুনিক পৌরসভা উপহার দিতে পারবেন বলে জানান তিনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি শাওন, পৌর ছাত্রলীগ নেতা রিয়াদ ইফতেখার, উপজেলা ছাত্রলীগ নেতা রুমান, মিকদাত, হাজী আসমত কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমন, সিনিয়র সহ-সভাপতি সামস আহমেদ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতি সাবিহা মাহবুব প্রভা, ১১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সজিব, ছাত্রলীগ নেতা ইসমাইল, সিয়াম, সাংগঠনিক সম্পাদক সদয় ও ইসমাইল, হাজী আসমত কলেজ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক অনিক, আইন বিষয়ক সম্পাদক দুর্জয়, সহ-সম্পাদক পরাগ, সোহান, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ছাত্র লীগ নেত্রী এ্যানিসহ ছাত্রলীগের প্রায় দেড়শত নেতাকর্মী।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগ নেতা মশিউর রহমান মুরাদ, পৌর স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি জামাল আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ওমর ফারুকসহ ছাত্রলীগের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।
এসময় দুর্দিন দুঃসময়ে ভৈরব উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দানকারী আতিক আহমেদ সৌরভের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে আসন্ন ভৈরব পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে যুগোপযোগী সর্বোত্তম প্রার্থী তাকে নৌকা মার্কায় মনোনয়ন দেয়ার জন্য বক্তারা স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, ভৈরব উপজেলা চেয়ারম্যান ও ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব অধ্যাপক লুৎফুর রহমান ফুলু, শাখাওয়াত উল্লাহ মোল্লা ও পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ’র প্রতি জোর দাবি জানান।
দলীয় মনোনয়নের পর আতিক আহমেদ সৌরভের পাশে থেকে নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে বিজয় সুনিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে জুড়ালোভাবে তাদের বক্তব্যে অঙ্গীকারবদ্ধ হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *