• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরব শহরে বিনামূল্যে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভৈরব শহরে বিনামূল্যে মাস্ক বিতরণ
ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব শহরের বিভিন্ন এলাকায় বিনামূল্যে মাস্ক বিতরণ ও পথচারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আজ ২৩ নভেম্বর সোমবার পৌরসভা কার্যালয় এলাকায় পথচারীদের জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। এ সময় সহযোগিতায় ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ভ্রাম্যমাণ সূত্রে জানা যায়, সরকার ঘোষিত আবশ্যিকভাবে মাস্ক পরিধান নির্দেশনা অমান্য করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও বিভিন্ন যানবাহনের চালকগণ চলাফেরা করছে। মানুষের মাঝে সচেতনতা ফিরিয়ে আনতে প্রশাসনিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নিয়মিত বিনামূল্যে মাস্ক বিতরণ ও জরিমানা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ১৫ জন পথচারীকে ২ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, নিয়মিত অভিযান করেও এর সুফল পাওয়া যাচ্ছে না। মানুষজন বেখেয়ালী হয়ে ঘুরা ফেরা করছে। মানুষজন, হোন্ডার চালক, রিকশা চালকসহ বিভিন্ন যানবাহন চাকলারও নিয়ম মানছে না। ইতিমধ্যে সরকার ঘোষণা দিয়েছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অফিস আদালতে মাস্ক ছাড়া কোন সেবা দেয়া হবে না। সরকারি অফিস আদালত নিয়ম মানলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিয়ম অমান্য করে সরকারি নির্দেশনাকে তোয়াক্কা না করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। মানুষের স্বাস্থ্য সচেতন করতে এ অভিযান অব্যাহত রয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সাথে সাথে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হচ্ছে হতদরিদ্রদের মাঝে। শীতের প্রাদুর্ভাবে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। মানুষকে সচেতন করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *