• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে করোনা রুখতে জেলা পুলিশের ক্যাম্পেইন

করোনা সচেতনতা ক্যাম্পেইনে বক্তব্য রাখছেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে করোনা রুখতে
জেলা পুলিশের ক্যাম্পেইন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে জেলা পুলিশের পক্ষ থেকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা ক্যাম্পেইনের অংশ হিসেবে আলোচনা সভা ও সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ ২৩ নভেম্বর সোমবার সকালে জেলা শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে জেলা পুলিশের আয়োজনে এবং জেলা পরিবহন মালিক সমিতির ব্যবস্থাপনায় ক্যাম্পেইনের আলোচনা সভায় প্রধান অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেছেন, এক সময় কিশোরগঞ্জ করোনা সংক্রমণের ‘হটস্পট’ হয়ে উঠেছিল। দেশে তৃতীয় স্থানে উঠে গিয়েছিল। তখন পরিবহনের শ্রমিকরা অনেক কষ্টে দিন কাটিয়েছেন। আমরা আপনাদের প্রণোদনা দিয়েছি। সরকার জীবন ও জীবিকার কথা চিন্তা করে শর্তসাপেক্ষে পরিবহন চালুর সুযোগ দিয়েছে। এখান থেকে যেহেতু বাসগুলো ঢাকায় যাতায়াত করে, ফলে পরিবহনের মাধ্যমে যেন কিশোরগঞ্জে করোনার বিস্তার না ঘটে, তার জন্য চালক, হেলপার আর যাত্রীদের অবশ্যই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

করোনা সচেতনতা ক্যাম্পেইনে টার্মিনাল শ্রমিক ও যাত্রীসহ উপস্থিত জনতা। -পূর্বকণ্ঠ

জেলা পবিরহন মালিক সমিতির সভাপতি লেলিন রায়হান শুভ্র শাহীনের সভাপতিত্বে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তাব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ আনোয়ার, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা টিইউসির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাস টার্মিানাল কমিটির কর্মকর্তা বিলকিস বেগম ও মোটরযান শ্রমিক ইউনিয়েনের সভাপতি কাউসার আহমেদ কাইয়ুম।
পুলিশ সুপার আরো বলেন, ইদানিং সংক্রমণ আবার বাড়ছে, মৃত্যু বাড়ছে। যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন, সবাই মৃত্যুর স্বাদ পেয়েছেন। সভা-সমাবেশ, মাহিফল বন্ধ রয়েছে। কাজেই সবাইকে সাবধান হতে হবে। কারণ আমাদের দ্বারা পরিবারের সদস্যরাও আক্রান্ত হতে পারেন, প্রতিবেশিরাও আক্রান্ত হতে পারেন। তিনি বলেন, গরিবের করোনা হয় না বলে একটি ভ্রান্ত ধারণা রয়েছে। এটা ঠিক নয়। গরিবেরও করোনা হয়। হয়ত সবার উপসর্গ থাকে না। যারা বাসে চড়বেন, তারা মাস্ক না পরলে ভাইরাস ছড়াতে ছড়াতে যাবেন, ছড়াতে ছড়াতে আসবেন। মাস্ক ব্যবহার না করলে শাস্তির বিধান রয়েছে। কিন্তু আমরা শাস্তি দিতে চাই না, সচেতনতা চাই। পুলিশ সুপার বাস টার্মিনালে সাবান-পানির ব্যবস্থা রাখার জন্য নেতৃবৃন্দকে তাগিদ দিয়েছেন। প্রতিটি বাসে অন্তত একটি করে মাস্কের বক্স রাখার জন্যও তাগিদ দিয়েছেন। তিনি বলেন, যে কোন বাসে সেবার মান বাড়ালে বাসটির আলাদা ব্র্যান্ডিং তৈরি হয়। আলোচনা শেষে পুলিশ সুপার ও অন্যান্য আলোচকবৃন্দ টার্মিনালের শ্রমিক ও যাত্রীদের মাঝে মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *