• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে ওজন ও পরিমাপ কারচুপিতে জরিমানা ৮৮ হাজার

কিশোরগঞ্জে কাপড়ের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ওজন ও পরিমাপ
কারচুপিতে জরিমানা ৮৮ হাজার

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় বিভিন্ন কাপড়ের দোকানে পরিমাপ কারচুপি, গৌরাঙ্গবাজার এলাকায় মিষ্টির দোকানে ওজন কারচুপি এবং ইলেকট্রিক সামগ্রির দোকানে নিম্নমানের ক্যাবল বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদলত ৮৮ হাজার টাকা জরিমানা করেছেন। আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেলের নেতত্বে ভ্রাম্যমাণ আদালত রথখলা এলাকার ৫টি কাপড়ের দোকানকে মিটার স্কেলের পরিবর্তে মেট্রিক স্কেল ব্যবহার করে ক্রেতাদের কাপড় কম দেওয়ার অপরাধে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া মিষ্টির দোকানে পাতিলে বিক্রি করা দই ওজনে কম দেওয়ায় তিনটি মিষ্টির দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। আর বিএসটিআই’র অনুমোদনহীন নিম্নমানের ক্যাবল বিক্রির দায়ে তিনটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। অর্থাৎ ১১টি দোকানকে মোট ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র পরিদর্শক নাজমুজ সায়াদাত এবং পুলিশ বাহিনী ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *