• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

হোসেনপুরে কৃষক লীগের উদ্যোগে ২শ’ প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে ধানের বীজ

হোসেনপুরে কৃষক লীগের উদ্যোগে ২শ’
প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে ধানের বীজ

# উজ্জ্বল কুমার সরকার :-

হোসেনপুর উপজেলা কৃষক লীগের উদ্যোগে ২শ’ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের সহযোগিতায় কৃষকদের হাতে ধানের বীজ তুলে দেয়া হয়।
আজ ১৮ নভেম্বর বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এই বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া।
উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলালের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি এমএ হালিম, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আখরুজ্জামান শিপন।
এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মানিক, বন ও পরিবেশ বিয়ষক সম্পাদক অহিদুল্লাহ, উপজেলা কৃষক লীগের কৃষি ও সমবায় সম্পাদক তাপস দেবনাথ, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে ধানের বীজ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *