• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

নিয়োগে ঘুষ-বাণিজ্যের প্রতিবাদে পাকুন্দিয়ায় মানববন্ধন

পাকুন্দিয়া উপজেলার বারাবর সিনিয়র মাদরাসার নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। -পূর্বকণ্ঠ

নিয়োগে ঘুষ-বাণিজ্যের প্রতিবাদে
পাকুন্দিয়ায় মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বারাবর সিনিয়র মাদরাসায় শিক্ষক-কর্মচারী নিয়োগে ঘুষ-বাণিজ্যের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। আজ ১৮ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্ত্বরে বারাবর গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অভিভাবকসহ শতাধিক গ্রামবাসী অংশ নেয়।
এলাকাবাসীর অভিযোগ, মাদরাসার অধ্যক্ষ আব্দুল হাই আলহাদী ও মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মৌলভী আবদুল খালেক নুরী নিয়োগ প্রক্রিয়ার আগেই চাকুরী দেওয়ার কথা বলে বারাবর গ্রামের নূরুল ইসলামের কাছ থেকে পাঁচ লাখ টাকা, তাজুল ইসলামের কাছ থেকে চার লাখ টাকা ও দুলাল মিয়ার মেয়ের কাছ থেকে তিন লাখ টাকা নেন। পরে সহকারী শিক্ষক, এমএলএসএস ও আয়া পদে একজন করে চেয়ে গত সেপ্টেম্বর মাসে গোপনে অখ্যাত একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন অধ্যক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি এলাকার কেউ অবগত নয়। এলাকাবাসীর চোখ ফাঁকি দিয়ে তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে এলাকাবাসী লোক মুখে জানতে পারেন নিয়োগ প্রক্রিয়ার আগেই যাদের কাছ থেকে টাকা নিয়ে ছিলেন তাদের নিয়োগ দেওয়া হয়নি। অনেক বেশি টাকা নিয়ে তাদের পছন্দের ব্যক্তিদের চাকুরী দিয়েছেন। পরে নিয়োগ বঞ্চিতরা সুপারের সঙ্গে দেখা করে তার কাছে সেই টাকা ফেরত চান। এ সময় উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে বুধবার দুপুরে নিয়োগ বন্ধের দাবীতে উপজেলার বঙ্গবন্ধু চত্ত্বরে এলাকাবাসী এ মানববন্ধন করে।
এলাকাবাসীর পক্ষে বারাবর গ্রামের সাবেক ইউপি সদস্য মুর্শিদ উদ্দিন বলেন, অধ্যক্ষ ও সভাপতি এলাকার লোকদের কাছ থেকে চাকুরী দেওয়ার কথা বলে টাকা নিয়েও চাকুরী দেয়নি। বেশি টাকা পেয়ে তাদের পছন্দের লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এ নিয়োগ বাতিলের দাবীতে আন্দোলন করছি। নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ ব্যাপারে বারাবর সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাই আলহাদী বলেন, ঘুষ নিয়ে কাউকে চাকুরী দেওয়া হয়নি। নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীই বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হয়েছে। একটি কুচক্রি মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *