• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

পাকুন্দিয়ায় সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

পাকুন্দিয়ায় সাড়ে পাঁচ হাজার কৃষকের
মাঝে সার ও বীজ বিতরণ

# রাজন সরকার :-

বন্যার ক্ষতি পোষাতে এবং রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান হিসেবে কিশোগঞ্জের পাকুন্দিয়ায় সাড়ে পাঁচ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ ১৮ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব সার ও বীজ তুলে দেন।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা হয়। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েলের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল হাসান আলামিন। অন্যদের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, পাকুন্দিয়া পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন ও বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল হাসান আলামিন জানান, উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের ৫৫২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন জাতের বীজ ও সার বিতরণ করা হয়। এরমধ্যে ২০২০-২১ রবি মৌসুমে পুর্নবাসন কার্যক্রমের আওতায় ৪৪০০ জন কৃষক এবং ২০২০-২১ রবি মৌসুমের প্রণোদনা কার্যক্রমের আওতায় ১১২০জন কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *