• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

হোসেনপুরে পোল্ট্রি ফিডের দাম কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

হোসেনপুরে পোল্ট্রি ফিডের দাম
কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুরে পোল্ট্রি ফিডের দাম কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
১৮ নভেম্বর সকালে হোসেনপুর হাসপতাল চৌরাস্তায় ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করে উপজেলা পোল্ট্রি এন্ড ফিস ফিড সমিতি।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাছে পোল্ট্রি খাদ্যের মূল্য বৃদ্ধি রোধ কল্পে পাঁচ দফা দাতিতে স্মারকলিপি প্রদান করেন।
উপজেলা পোল্ট্রি এন্ড ফিস ফিড মালিক সমিতির সভাপতি মো. খসরুজ্জামানের সভাপতিত্বে বক্তারা সম্ভাবনাময় এ শিল্পকে রক্ষায় দফায় দফায় পোল্ট্রি ফিডের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বলেন, বিগত ১৭ অক্টোবর পোল্ট্রি ফিডের মূল্য কেজি প্রতি এক বাড়ানো হয়। এক মাসের ব্যবধানে মাংস ও ডিমের মূল্য কমলেও ১২ নভেম্বর পোল্ট্রি ফিডের মূল্য আবারোও কেজি প্রতি দুই টাকা বাড়িয়ে প্রতি ব্যাগ ১৫০ টাকা করে বাড়ানো হয়েছে। এমতাবস্তায় পোল্ট্রি শিল্পকে রক্ষা করতে জরুরি ভিত্তিতে পোল্ট্রি ফিডের মূল্য কেজি প্রতি ৫ টাকা কমানো, মুরগির বাচ্চার দাম ১৫/২০ টাকায় নির্ধারণ, মুরগির মাংসের পাইকারী বাজার মূল্য ১৩০ টাকা, দফায় দফায় ফিডের মূল্য বৃদ্ধির কারণ অনুসন্ধান পূর্বক ফিড কোম্পানীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মহামারি করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত খামারীদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার দাবি রাখেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পোল্ট্রি খামারী ও ফিড ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক বাক্কার, আরিফুজ্জামান, আল-আমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *