• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে মাস্ক না পরায় ১৯ পথচারীকে জরিমানা

ভৈরবে মাস্ক না পরায়
১৯ পথচারীকে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ১৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ১৮ নভেম্বর বুধবার দুপুরে ভৈরব শহরের বাজার এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের সচেতন করতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ জনকে ৩ হাজার ১শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, ভৈরবে করোনা আক্রান্তের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। তাই সংখ্যা বাড়ছে। ভৈরবকে রক্ষা করতে প্রশাসন আবারও মানুষে সচেতন করতে নিয়মিত কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মাস্ক পরতে সবাইকে বলা হচ্ছে। সচেতন করা হচ্ছে প্রতিনিয়ত। মাস্ক পড়া সরকারিভাবে নির্দেশনা থাকলেও কেউই তা মানছে না। এই মহামারিতে শহর ও গ্রামের মানুষ মাস্ক ছাড়া বেখেয়ালি হয়ে ঘুরে বেড়াচ্ছে। নেই ভয় ভিতি ও স্বাস্থ্য সচেতনতা।
তিনি আরও বলেন, ভৈরবের মানুষের কল্যাণের স্বার্থে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় সবাইকে করোনা প্রতিরোধে নিয়মিত মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *