• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

পাকুন্দিয়ায় স্ত্রীর অনৈতিক কাজের বিরুদ্ধে স্বামীর থানায় অভিযোগ

অভিযুক্ত স্ত্রী মমতাজ বেগম।

পাকুন্দিয়ায় স্ত্রীর অনৈতিক কাজের
বিরুদ্ধে স্বামীর থানায় অভিযোগ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ এনে থানায় অভিযোগ দিয়েছেন স্বামী আবদুর রশিদ। আজ ১৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে আবদুর রশিদ বাদী হয়ে স্ত্রীসহ চারজনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন, স্ত্রী মমতাজ বেগম, তার পিতা আইন উদ্দিন, ভাই জালাল উদ্দিন ও সবুজ মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে উপজেলার দিগাম্বর্দী গ্রামের হাসিম উদ্দিনের ছেলে আবদুর রশিদের সঙ্গে পারিবারিকভাবে পাশ্ববর্তী মধ্যমান্দারকান্দি গ্রামের আইন উদ্দিনের মেয়ে মমতাজ বেগমের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুইজন ছেলে সন্তান রয়েছে। কিন্তু বিয়ের ৫-৬ বছর পর থেকে বিভিন্ন পরপুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী মমতাজ বেগম। এ নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের কাছে বিচার প্রার্থী হন আবদুর রশিদ। কিন্তু শ্বশুর বাড়ির লোকজন এ বিষয়ে স্ত্রীর কোন বিচার করতে পারেননি। গত ১ নভেম্বর রাতে ফের পাশের বাড়ির এক যুবকের সঙ্গে অনৈতিক কাজের সময় স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেন আবদুর রশিদ। এ নিয়ে গত ৫ নভেম্বর স্থানীয় বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল ও মেম্বার হাফিজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ-দরবার হয়। কিন্তু এতেও কোন কাজ হয়নি।
স্বামী আবদুর রশিদ বলেন, আমি একজন দরিদ্র মানুষ। শুটকি মাছ বিক্রি করে সংসার চালাই। আমার সংসারে দুটি ছেলে সন্তান আছে। এরপরও স্ত্রী অন্য লোকজনের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। সালিশ-দরবার করেও এ কাজ থেকে তাকে ফেরানো যাচ্ছেনা। তাই বাধ্য হয়ে থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি।
পাকুন্দিয়া থানার ডিউটি অফিসার এসআই মো. আ. কুদ্দুছ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *