কিশোরগঞ্জ সদর উপজেলার ২শ’ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে ধানবীজ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের সহায়তায় জেলা কৃষক লীগের ব্যবস্থাপনায় আজ ১৭ নভেম্বর মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা মিলনায়তনে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল এসব বীজ বিতরণ করেন। জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম খান মাসুম, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খানসহ কৃষক লীগ ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।