• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

তাড়াইলে কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড আর দু’জনের যাবজ্জীবন

তাড়াইলে কৃষক হত্যায়
একজনের মৃত্যুদণ্ড আর
দু’জনের যাবজ্জীবন

# মোস্তফা কামাল :-

তাড়াইলে কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড ও দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তিনজনকে একলাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজের ১নং আদালতের বিচারক মো. আব্দুর রহিম আজ ১৭ নভেম্বর মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। রায়ে তাড়াইলের জাওয়ার বটতলা এলাকার মো. আব্দুল্লাহকে মৃত্যুদণ্ড এবং আব্দুল ওয়াহাব ও মারফত আলী নামে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। আবু তাহের ও নজরুল ইসলাম নামে অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৩০ অক্টোবর শিশুদের মাছ ধরাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে এলাকার রেজু মিয়ার ছেলে আশিদ মিয়াকে প্রতিপক্ষ পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই আনিস মিয়া বাদী হয়ে পরদিন তাড়াইল থানায় উপরোক্ত ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেন। পুলিশ পরের বছর ৩১ মার্চ সবার নামেই আদালতে চার্জশীট দাখিল করে। গতকাল একজনের ফাঁসি, দু’জনের যাবজ্জীবন ও দু’জনের খালসের রায় হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি আবু সাঈদ ইমাম, আর আসামি পক্ষে ছিলেন দিলারা মমতাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *