• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা প্রশাসনের সচেতনতামূলক সমাবেশ

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কিশোরগঞ্জের বড়বাজারে সচেতনতা সভায় আলোচকবৃন্দ। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে করোনার দ্বিতীয় ঢেউ
মোকাবেলায় জেলা প্রশাসনের
সচেতনতামূলক সমাবেশ

# মোস্তফা কামাল :-

করোনা মহামারির আসন্ন দ্বিতীয় ঢেউ মোকাবেলার লক্ষ্যে জেলা প্রশাসন সচেতনতামূলক সমাবেশ এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। আজ ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ শহরের বড়বাজার ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় জাহাঙ্গীরের মোড়ে আয়োজিত সমাবেশে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক এনায়েত করিম অমি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন এনডিসি মাহমুদুল হাসান।
জেলা প্রশাসক বলেছেন, করোনার একটি বড় ধাক্কা আমরা এর আগে সামাল দিয়েছি। কিন্তু এখন মানুষের মাঝে সচেতনতার অনেক ঘাটতি দেখা যাচ্ছে, মাস্ক ব্যবহারে অনিহা দেখা যাচ্ছে। অথচ অনেক দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী দ্বিতীয় ঢেউ মোকাবেলার নির্দেশনা দিয়েছেন। সরকারি অফিসগুলোতে মাস্ক না পরে গেলে কাউকে ঢুকতে দেয়া হবে না। ব্যবসায়ী নেতাদেরও বাজারে ব্যবসায়ী এবং ক্রেতাদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। কোন ক্রেতা মাস্ক ছাড়া আসলে যদি তার কাছে পণ্য বিক্রি না করা হয়, তাহলেই সবাই মাস্ক পরবেন। এভাবেই আমাদের করোনাকে মোকাবেলা করতে হবে। জনগণ যদি সচেতন হন, মাস্ক ব্যবহার করেন, তাহলে এর জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কোন প্রয়োজন পড়বে না। শহরের বাস টার্মিনালসহ অন্যান্য জনাকীর্ণ স্থানগুলোতেও এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন করা হবে বলে জেলা প্রশাসক তার বক্তব্যে উল্লেখ করেছেন।করোনা সচেতনতামূলক ক্যাম্পেইনে উপস্থিত ব্যবসায়ীসহ সাধারণ জনতা। -পূর্বকণ্ঠ

পুলিশ সুপার বলেছেন, করোনা সংক্রমণের শুরুর দিকে ইতালি থেকে প্রবাসীরা আসলেই তাদের কোয়ারেন্টাইন করা হতো। তখন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নির্দেশনা দিয়েছিলেন কিশোরগঞ্জে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করার জন্য। রাজধানীর বাইরে তখন কেবল কিশোরগঞ্জে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের উদ্যোগ নেয়া হয়েছিল। তিনি বলেন, এক সময় কিশোরগঞ্জ হটস্পট হয়ে পড়েছিল। বিভিন্ন এলাকাকে রেডজোন হিসেবে চিহ্নিত করারও আলোচনা হচ্ছিল। প্রশাসন, আইন শৃংখলা বাহিনী এবং স্বাস্থ্য বিভাগের আন্তরিক প্রচেষ্টায় সেই পরিস্থিতি সামাল দেয়া হয়েছে। আগামীতে যেন পরিস্থিতির অবনতি না হয়, তার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সিভিল সার্জন বলেছেন, উন্নত দেশগুলোর তুলনায় আমাদের দেশে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা খুবই কম। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। অথচ অনেকেই বাইরে মাস্ক ছাড়া ঘুরে বেড়ান। উপসর্গ না থাকলেও তারা করোনা ভাইরাস বহন করতে পারেন। ভাইরাস বাড়িতে নিয়ে গেলে বৃদ্ধ মা-বাবা ও শিশুসহ পরিবারের অন্যেরা আক্রান্ত হতে পারেন। প্রতিবেশিরা আক্রান্ত হতে পারেন। তিনি সবাইকে করোনার লক্ষণ দেখা দিলেই স্বাস্থ্য বিভাগের পরামর্শ নেয়ার তাগিদ দিয়ে বলেছেন, জেলায় যে ৫৪ জন মারা গেছেন, তাদের অনেকেই রোগটি জটিল বানিয়ে শেষ মুহুর্তে হাসপাতালে গেছেন। যে কারণে তাদেরকে বাঁচানো সম্ভব হয়নি। অথচ কিশোরগঞ্জে হাইফ্লোনেজাল ক্যানূলা স্থাপনসহ উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তিনি সবাইকে তিন পরতের কাপড় দিয়ে পুনঃব্যবহারযোগ্য মাস্ক তৈরি করে নেয়ার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে প্রতিটি মার্কেট ও শপিং মলে জীবানুনাশক ব্যবহার, মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন।
আলোচনা শেষে উপস্থিত জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া, সদর থানার ওসি আবু বকর সিদ্দিক, রোভার ও স্কাউট নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ব্যবসায়ী ও সাধারণ জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *