• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে ১৯৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী রিপন আটক

ভৈরব থানা পুলিশের হাতে আটক ১৯৭ বোতল ফেনসিডিল ও (ইনসেটে) মাদক সম্রাট রিপন। - পূর্বকণ্ঠ

ভৈরবে ১৯৭ বোতল ফেনসিডিলসহ
মাদক ব্যবসায়ী রিপন আটক

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ১৯৭ বোতল ফেনসিডিলসহ রিপন নামে এক মাদক সম্রাটকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। আজ ১৬ নভেম্বর সোমবার দুপুরে ভৈরব পৌর শহরের চণ্ডিবের পলতাকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী পৌর শহরের কমলপুর পঞ্চবটি পুকুর পাড় এলাকার আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন এর নির্দেশে ভৈরব থানা এসআই মো. হানিফ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের চণ্ডিবের পলতাকান্দা এলাকাবাসীর সহায়তায় রিপনকে আটক করেন। এ সময় রিপনের কাছ থেকে পাওয়া প্লাস্টিকের সাদা বস্তার মধ্য থেকে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন জানান, রিপন একজন ভৈরবের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে ভৈরব থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চণ্ডিবের পলতাকান্দা মাহিন সিদ্দিকীর বাড়ির পশ্চিম পাশে খোলা মাঠ থেকে তাকে আটক করা হয়। এ সময় রিপনের কাছ থেকে ১৯৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *