• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কিশোরগঞ্জে মহিলা পরিষদের অবস্থান স্মারকলিপি

কিশোরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধের দাবিতে মহিলা পরিষদের অবস্থান কর্মসূচী। - পূর্বকণ্ঠ

সাম্প্রদায়িক সহিংসতার
বিরুদ্ধে কিশোরগঞ্জে মহিলা
পরিষদের অবস্থান স্মারকলিপি

# মোস্তফা কামাল :-

সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধের দাবিতে কিশোরগঞ্জে মহিলা পরিষদ অবস্থান কর্মসূচী পালন করে জেলা প্রশাসনের কাছে ১০ দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে। আজ ১৬ নভেম্বর সোমবার সকালে মহিলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, বেসরকারি সংস্থা পপির জেলা সমন্বয়ক মো. ফরিদুল আলম, জেলা পরিষদ সদস্য ফৌজিয়া জলিল, মানবাধিকার আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট গাজী মাহমুদ, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাছুমা আক্তার, অ্যাডভোকেট হামিদা বেগম, অ্যাডভোকেট প্রতিভা শীল, হাসিনা হায়দা চামেলি, শিক্ষক নেতা প্রদীপ সরকার প্রমুখ। এরপর জেলা প্রশাসকের কাছে দেয়া ১০ দফা দাবি সংবলিত স্মারকলিপিতে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ওপর হামরাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়। মুক্তিযুদ্ধের চেতনা রাক্ষার দাবি জানানো হয়। ওয়াজ মাহফিলসহ সকল প্রকার ধর্মীয় সভায় মানবাধিকার বিরোধী ও নারী বিরোধী বক্তব্য বন্ধের দাবি জানানো হয়। সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে গৃহীত রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের দাবি করা হয়। ধর্মের অপব্যাখ্যাকারীদের শাস্তির আওতায় আনার দাবি করা হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার পুনরাবৃত্তি রোধে সরকার ও প্রশানের কার্যকর পদক্ষেপ দাবি করা হয়। ধর্ম অবমাননার দোহাই দিয়ে প্রাণহানি প্রতিহত করারও দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *