কিশোরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, আজ ১৫ নভেম্বর রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে দু’টি অভিযানে সদর উপজেলার বানিয়াকান্দি মুসলিমপাড়া থেকে ৮৭ পিস ইয়াবা, একটি মোবাইল ও নগদ ৩২০ টাকাসহ জেলা শহরের বত্রিশ এলাকার মৃত হাজী আব্দুল গফুর পোদ্দারের ছেলে মো. রুবেল (২৭) এবং বৌলাইয়ের মহিষাখালি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মৃত মোক্তার হোসেনের ছেলে মঙ্গল মিয়াকে (৬৫) আটক করা হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রকৃয়াধীন আছে।