• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

একমাস পর রোগির সংখ্যা শতকের নীচ থেকে পেরিয়ে গেল শতকের ঘর

একমাস পর রোগির সংখ্যা শতকের
নীচ থেকে পেরিয়ে গেল শতকের ঘর

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে দীর্ঘ এক মাস দৈনন্দিন চিকিৎসাধীন করোনা রোগির সংখ্যা শতকের নীচে থাকার পর আজ ১৫ নভেম্বর রোববার রোগির সংখ্যা শতক ছাড়িয়ে গেছে। আজ ১৮ জন নতুন রোগি যোগ হয়ে জেলায় চিকিৎসাধীন রোগির সংখ্যা ১০৫ ছুঁয়েছে! তবে আজ সুস্থ হয়েছেন ৮ জন।
সর্বশেষ গত ১৪ অক্টোবর জেলায় চিকিৎসাধীন রোগি ছিল ১০০ জন। এরপর টানা একমাস রোগির সংখ্যা ছিল শতকের নীচে। একমাস পর আজ রোগির সংখ্যা হলো ১০৫। অবশ্য এক সময় একদিনে চিকিৎসাধীন রোগির সংখ্যা ৭ শতক ছুঁয়েছিল! স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর আন্তরিক প্রচেষ্টাসহ প্রাকৃতিক কিছু ইতিবাচক পরিবর্তনের কারণে রোগির সংখ্যা যথেষ্ট নিয়ন্ত্রণে চলে এসেছিল।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ রাতে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৮৬টি নমুনার পরীক্ষার ফলাফলে জানা গেছে, নতুন ১৮ জন রোগির মধ্যে সদরে ৮ জন, ভৈরবে ৬ জন, বাজিতপুরে ২ জন, আর হোসেনপুর ও কটিয়াদীতে একজন করে। পুরনো দুই রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৬৬টি নমুনা। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৪৬টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ সুস্থ হওয়া ৮ জনের মধ্যে ভৈরবে ৩ জন, সদরে ২ জন, আর কমিমগঞ্জ, কটিয়াদী ও কুলিয়ারচরে একজন করে।
আজ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ হাজার ৭৭৭টি। পজিটিভ হয়েছে ৩ হাজার ১৬৫টি। মৃত্যুবরণ করেছেন ৫৪ জন। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *