• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কটিয়াদীতে অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে

কটিয়াদীতে অজ্ঞাত নারীর
লাশের পরিচয় মিলেছে

# মোস্তফা কামাল :-

শনিবার কটিয়াদী উপজেলার আচমিতা এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের অবশেষে পরিচয় মিলেছে। কটিয়াদী থানার ওসি এমএ জলিল জানিয়েছেন, ওই নারী সদর উপজেলার দানাপাটুলি এলাকার ইমাম হোসেনের মেয়ে নূর নাহার (২৪)। তিনি বিবাহিত এবং ঢাকায় একটি গার্মেন্ট কারখানায় চাকরি করতেন। ঢাকা থেকে বাড়ি ফিরে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। গতকাল শনিবার দুপুরে আচমিতার জর্জ ইনস্টিটিউটের পাশে একটি ধান খেত থেকে সালোয়ার কামিজ পরিহিত অবস্থায় অজ্ঞাত হিসেবে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। কি কারণে কিভাবে তার মৃত্যু হয়েছে, এ ব্যাপারে ওসি সুনির্দিষ্ট কোন মন্তব্য করতে পারছেন না। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। তবে মেয়েটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। আর লাশের ময়না তদন্ত সম্পন্ন হলে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *