• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে কালেক্টরেট কর্মচারীদের পক্ষকালের কর্মবিরতি শুরু হয়েছে

কিশোরগঞ্জে জেলা কালেক্টরেট ভবনে কর্মচারীদের বিক্ষোভ মিছিল। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে কালেক্টরেট
কর্মচারীদের পক্ষকালের
কর্মবিরতি শুরু হয়েছে

# মোস্তফা কামাল :-

দেশব্যাপী ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ ১৫ নভেম্বর রোববার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কিশোরগঞ্জে কালেক্টরেট সহকারী সমিতির ডাকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু হয়েছে। বেতন গ্রেড ও পদবি উন্নয়নের দাবিতে এ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ১১ থেকে ১৬নং গ্রেডের কর্মচারিরা এ কর্মবিরতিতে যোগ দিয়েছেন। এ উপলক্ষে সকালে জেলা কালেক্টরেট ভবনে কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেন। এরপর সমিতির জেলা কমিটির সভাপতি মো. আলীম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সমিতির কর্মকর্তা ফয়েজ আহমেদ, মৃণাল কান্তি চক্রবর্তী, আ.ই.ম মহসিন, বিজন কান্তি বণিক, শঙ্কর রায় প্রমুখ।
বক্তাগণ বলেন, অন্যান্য ২১টি বিভাগের কর্মচারিদের বেতন গ্রেড ও পদবির উন্নয়ন হলেও কালেক্টরেট কর্মচারীরা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রীর সম্মতির পরও আমলাতান্ত্রিক কারসাজির কারণে তারা বঞ্চিত হচ্ছেন বলে নেতৃবৃন্দ জানিয়েছেন। আর সেই কারণেই তারা কর্মবিরতির ডাক দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *