কিশোরগঞ্জে নতুন আরো ৫ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৬ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১৪ নভেম্বর শনিবার জেলার দু’টি ল্যাবে নমুনা পরীক্ষায় ভৈরবে ২ জন, আর সদর, কটিয়াদী ও বাজিতপুরে একজন করে আক্রান্ত হয়েছেন জানা গেছে। এর মধ্যে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ২১টি নমুনা পরীক্ষায় নতুন ৩ জন ও পুরনো একজনের নমুনা পজিটিভ হয়েছে। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সুস্থ হওয়া ৬ জনের সবাই সদরের। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৯৫ জন।