কিশোরগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া পুনর্মিলনী ও শুভ দীপাবলি উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ ১৪ নভেম্বর শনিবার বিকালে জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজালসহ বক্তব্য রাখেন জিপি অ্যাডভোকেট বিজয় শঙ্কার রায়, জেলা পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি হেলাল উদ্দিন মানিক, সম্মিলিত সামাজিক আলোন্দালনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ।
আলোচনার শুরুতে করোনা মোকাবেলায় দায়িত্ব পালন করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তারাসহ করোনায় নিহত সকলের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচকগণ এবারের বিশেষ করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারদীয় দুর্গা পূজা উদযাপন করায় আয়োজক, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন জানিয়েছেন। শেষে একতা নাট্য গোষ্ঠীর আয়োজনে নৃত্য, নাট্যনুষ্ঠান ও সঙ্গীত পরিবেশন করা হয়।
এর আগে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার কৌশল নির্ধারণ নিয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটি দুপুরে সার্কিট হাউজে সভা করেছে। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাপাতালের পরিচালক ডা. এহসানুল হক মুকুল, সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম, জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, জেলা স্বাচিপ সভাপতি ডা. দীন মোহাম্মদ, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জনসমাগম পরিহারসহ যাবতীয় স্বাস্থ্যবিধি প্রতিপালনের তাগিদ দিলেও মাস্ক ব্যবহারের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়। হাসপাতালগুলোতে জনবল বৃদ্ধি করে স্বাস্থ্যসেবা বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা করা হয়।