• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কুলিয়ারচরে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

কুলিয়ারচরে বিশ্ব
ডায়াবেটিস দিবস উদযাপন

মুহাম্মদ কাইসার হামিদ :-

“মুজিব বর্ষের স্বাস্থ্যখাত এগিয়ে যাবে অনেক ধাপ” এ স্লোগান ও “ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হয়েছে।
এ দিবসটি উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্টোল প্রোগ্রাম এর বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আজ ১৪ নভেম্বর শনিবার বেলা ১১টার দিকে র‌্যালি, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু’র সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নূর মোহাম্মদ রকিব, মেডিকেল অফিসার ডা. ইফতেখার আনাম নোমান, থানার ওসি (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী, স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মুকুল চৌধুরী, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক পল্টন কুমার রায়সহ সাংবাদিক ও হাসপাতারে কর্মচারীবৃন্দ। আলোচনা সভা পরিচালনা করেন, স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী মো. আনিছুর রহমান তৌহিদ।
স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু’র বলেন, ডায়াবেটিস দিবস উপলক্ষে এক সপ্তাহ যাবত সকল শ্রেণিপেশার মানুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *