কিশোরগঞ্জে নতুন ৯ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৬ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার রাতে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৫৮টি নমুনার পরীক্ষার ফলাফলে জানা গেছে, সদরে ৫ জন, হোসেনপুর, পাকুন্দিয়া, কটিয়াদী ও বাজিতপুরে একজন করে আক্রান্ত হয়েছেন। নেগেটিভ হয়েছে ৪৯টি নমুনা। সুস্থ হয়েছেন সদরে ৪ জন, আর করিমগঞ্জ ও ভৈরবে একজন করে। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৯২টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৯৬ জন।