• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে করোনার ২য় ঢেউ মোকাবেলায় মাস্ক বিতরণ

ভৈরবে করোনার ২য় ঢেউ
মোকাবেলায় মাস্ক বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে কোভিড ১৯ মোকাবেলায় পথচারী, ফুটপাতের ব্যবসায়ী, বিভিন্ন দোকানিসহ ১ হাজার জন সাধারণকে মাস্ক বিতরণ করা হয়েছে। ১২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় পৌর শহরের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ এর উদ্যোগে মনামরা ব্রীজ সংলগ্ন এলাকায় মাছবাজারে ও পথচারীদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মাস্ক বিতরণ ও সকলের উদ্দেশ্যে জনসচেতনতা মূলক আলোচনা করেন। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন প্রমুখ।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, দীর্ঘ বিরতির পর পুনরায় আবার বাংলাদেশের বিভিন্ন জায়গাসহ ভৈরবে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে। এটি কোভিড ১৯ ২য় ঢেউ। এই ভাইরাস মোকাবিলা করতে সকলকে সচেতন হতে হবে। ৮ নং ওয়ার্ড কাউন্সিলর একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি আরো বলেন, মাত্র কয়েকটি নিয়ম মেনে চলতে পারলেই করোনা ভাইরাস মোকাবেলায় তা কাজ করতে পারে ভ্যাকসিনের মত। নিয়ম গুলো হল নিয়মিত মাস্ক পরিধান করা, শারীরিক দুরত্ব নিশ্চিত করা, হাচিঁ কাশি দেয়ার সময় নিয়ম মানা, জ্বর সর্দি হলে টেস্ট করে আইসোলেশন নিশ্চিত করা। এ সময় তিনি আরো বলেন ২য় ওয়েব শুরু না হতেই ভৈরবের ২জন মৃত্যুবরণ করেছেন। সচেতনতার মাধ্যমে এ মৃত্যুরোধ করা সম্ভব হবে। কাউন্সিলর নিয়াজের মত পৌর শহর ও ইউনিয়নের সকল জন প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ স্বাস্থ্য সচেতন মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ও সবাই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা ফেরা করে তবেই ভৈরব থেকে করোনা ভাইরাস নির্মূল করা সম্ভব হবে। ভৈরবে ২৯ জন করোনা পজেটিভ রোগী রয়েছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *