• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

স্বাস্থ্যসেবা বৃদ্ধির দাবিতে কিশোরগঞ্জে বাম জোটের সমাবেশ ও মানববন্ধন

স্বাস্থ্যসেবা বৃদ্ধির দাবিতে
কিশোরগঞ্জে বাম জোটের
সমাবেশ ও মানববন্ধন

# মোস্তফা কামাল :-

সকল সরকারী হাসপাতালে স্বাস্থ্যসেবা বৃদ্ধির দাবিতে কিশোরগঞ্জে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে জেলা শহরের জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত কর্মসূচীতে নেতৃত্ব ও বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা বাসদ (মার্ক্সবাদী) সমম্বয়ক মো. আলাল মিয়া, টিইউসির সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ। এসময় বক্তাগণ বলেন, জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের জনবলের সঙ্কট রয়েছে। চিকিৎসা সরঞ্জাম, প্যাথলজিক্যাল ল্যাবসহ বিভিন্ন পর্যায়ে অনেক ঘাটতি রয়েছে। এর সুযোগ নেয় কতিপয় দালাল। এর ফলে রোগিরা প্রাইভেট ক্লিনিকে যেতে বাধ্য হয়। কিন্তু দরিদ্র রোগিদের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করানো সামর্থ্য নেই। তারা প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হয়। কাজেই সরকারী হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসাসেবার ব্যবস্থা করার জন্য নেতৃবৃন্দ সরকারের প্রতি দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *