• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে বাংলাদেশ যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভৈরবে বাংলাদেশ যুবলীগের ৪৮তম
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে বাংলাদেশ যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ ১১ নভেম্বর সন্ধ্যায় ভৈরব বাজারস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কেক কেটে ও আতশবাজী করে উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করা হয়।
উপজেলা যুবলীগ আহ্বায়ক অরুন আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক আরমান উল্লাহ, খলিলুর রহমান লিমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, পৌর যুবলীগ সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামীম আহমেদ খোকন প্রমুখ।অনুষ্ঠানের প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ যুবলীগ। যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির নিরলস পরিশ্রমের ফসল বাংলাদেশ আওয়ামী যুবলীগ। মহান মুক্তিযুদ্ধে যুব সমাজের ভূমিকা অপরিসীম। এ সময় তিনি ভৈরব উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটি ও পৌর যুবলীগের নবগঠিত কমিটির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *